Ad Code

Responsive Advertisement

প্রজেক্ট প্রপোজাল সম্পর্কে বিস্তারিত

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিএসসি সম্পূর্ণ করতে হলে আপনাকে অবশ্যই প্রজেক্ট নিয়ে কাজ করতে হবে। প্রজেক্ট একটি ২ সেমিস্টার মেয়াদি প্রক্রিয়া যা শুরু হয় ৭ম সেমিস্টার থেকে। প্রজেক্ট নিয়ে কাজ করতে হলে ৭ম সেমিস্টারের শুরুতেই আপনাকে প্রজেক্ট নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। একটা প্রজেক্টে ১ জন থেকে সর্বোচ্চ ৩ জনের টিম হতে পারে এবং কি নিয়ে প্রজেক্ট করবেন সেটা নিয়ে টিম নিয়ে আলোচনা করে নিতে হবে।

আপনাদের মনে প্রশ্ন আসতে পারে প্রজেক্ট আসলে কি?

প্রজেক্ট হল এমন কিছু, যা আপনি আপনার কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা শেখার উপর ভিত্তি করে শিক্ষকদের তত্ত্বাবধানে এমন কিছু ডেভেলপ বা তৈরি করে দেখাবেন যার মাধ্যমে আপনি তত্ত্বীয় জ্ঞানকে বাস্তেবে রূপ দিয়ে কোন সমস্যা সমাধান করার চেষ্টা করেছেন। 

এটা অনেক বড় সংজ্ঞা। ছোট করে বললে আপনাকে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শেষের দুই সেমিস্টারে কিছু কাজ করে দেখাতে হবে যেটা দ্বারা প্রমানিত হয় আপনি কিছু শিখেছেন এবং সেটা বাস্তব জীবনে কাজে লাগাতে পেরেছেন। 

প্রজেক্টের প্রকারভেদঃ 

প্রজেক্ট হিসেবে আপনি অনেক কিছুই করতে পারেন, যেমনঃ 

১/ ওয়েব ডেভেলপমেন্ট সফটওয়্যারঃ  এই ক্যাটেগরির মধ্যে পড়ে ডেক্সটপ সফটওয়্যার বা ওয়েব বেসড সফটওয়্যার।

২/  IoT বেসড সফটওয়্যারঃ এই ক্যাটেগরিতে হার্ডওয়ার এবং সফটওয়ারের সমন্বয়ে করা হয়। 

৩/ মোবাইল এপ্লিকেশন ডেভেলপমেন্টঃ এই ক্যাটেগরির মধ্যে পড়ে Android বা IOS বেসড মোবাইল এপ্লিকেশন ডেভেলপমেন্ট। 

এছাড়াও আরো অনেক ক্যাটাগরির প্রজেক্ট পাওয়া যায় তবে মূল ধারনা হলো তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে সমসা সমাধানের উপায় বের করা। 

প্রজেক্ট প্রপোজাল ফরম্যাটঃ প্রজেক্ট শুরু করার আগে অবশ্যই আপনাকে আপনার প্রজেক্টের বিস্তারিত ধারনা সহ আপনার মনোনিত প্রফেসর / লেকচারার / শ্রেনী শিক্ষক / প্রজেক্ট সুপারভাইজারের কাছে প্রজেক্ট প্রপোজাল জমা দিতে হবে। 

প্রজেক্ট প্রপোজালের মূল ফরম্যাট সাধারনত একি থাকে কিন্ত কলেজ প্রতি বা প্রতি বছরে সেটা কিছুটা ব্যাতিক্রম বা পরিবর্তন হতে পারে। নিচে একটা সাধারণ ফরম্যাটের ছবি দেওয়া হলঃ 

    পেজ ১

 পেজ ২

পেজ ৩

প্রজেক্ট প্রপোজালটি ডক ফাইলে পেতে আমাদের ফেজবুক পেজে নক দিন। 

এখানে কয়েকটি পয়েন্ট আমি একটু তুলে ধরছি সেগুলো হলঃ

৫/ Title of the Project (BLOCK LETTER): প্রজেক্টের টাইটেল অবশ্যই ইংরেজী বড় হাতের অক্ষরে লিখতে হবে। টাইটেলের উদাহন হতে পারেঃ 

* Online Examination System
Blood Bank Management System
Online Notice Board Project

৬/ Project Description: এখানে আপনার প্রজেক্টের সম্পূর্ণ বর্ণনা দিতে হবে। ২৫০-৩০০ শব্দের মধ্যে আপনাকে প্রজেক্ট বর্ণনা দিতে হবে। 

৭/ Objective of the Project (Main Goal): এখানে আপনার প্রজেক্টের উদ্দ্যেশ্য লিখতে হবে। আপনি কেনো প্রজেক্টটি করতে চাচ্ছেন, কি উদ্দেশ্যে করবেন সেগুলো লিখতে হবে। এটাও বেশি বড় করে লেখা যাবে না। ২৫০-৩০০ শব্দের মধ্যে লিখতে পারলে ভালো। 

৮/ Existing System: বর্তমানে এই প্রজেক্টের কোন বিদ্যমান সিস্টেম আছে কিনা সেটার বর্ণনা লিখতে হবে। এটাও খুব বেশি বড় করে লেখা যাবে না। 

৯/ References: সর্বশেষ আপনাকে রেফারেন্স যুক্ত করতে হবে। মিনিমাম ৩ টি থেকে ১০-১৫ টি রেফারেন্স যুক্ত করলে ভালো। 

লেখাটি ভালো লাগলে এবং উপকৃত বোধ করলে শেয়ার করতে ভুলবেন না। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ